লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ বলার ফজিলত

লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ বলার ফজিলত


مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسٰى الأَشْعَرِيِّ قَالَ أَخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي عَقَبَةٍ أَوْ قَالَ فِي ثَنِيَّةٍ قَالَ فَلَمَّا عَلاَ عَلَيْهَا رَجُلٌ نَاد‘ى فَرَفَعَ صَوْتَه“ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ قَالَ وَرَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم عَلٰى بَغْلَتِه„ قَالَ فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا ثُمَّ قَالَ يَا أَبَا مُوسٰى أَوْ يَا عَبْدَ اللهِ أَلاَ أَدُلُّكَ عَلٰى كَلِمَةٍ مِنْ كَنْزِ الْجَنَّةِ قُلْتُ بَلٰى قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ.



আবূ মূসা আল আশ’’আরী (রাঃ) হতে বর্ণিতঃ


একবার নবী (ﷺ) একটি গিরিপথ দিয়ে অথবা বর্ণনাকারী বলেন, একটি চূড়া হয়ে যাচ্ছিলেন, যখন তার উপর উঠলেন তখন এক ব্যক্তি উচ্চকণ্ঠে বলল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। বর্ণনাকারী বলেনঃ তখন রসূল (ﷺ) তাঁর খচ্চরের উপরে ছিলেন। তখন নবী (ﷺ) বললেন, তোমরা তো কোন বধির কিংবা কোন অনুপস্থিত কাউকে ডাকছো না।


তারপর তিনি বললেনঃ হে আবু মূসা, অথবা বললেনঃ হে আবদুল্লাহ। আমি কি তোমাকে জান্নাতের ধন ভাণ্ডারের একটি বাক্য বলে দেব না? আমি বললাম, হ্যাঁ, বলে দিন। তিনি বললেনঃ তা হচ্ছে ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ’।


[২৯৯২] আধুনিক প্রকাশনী- ৫৯৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৪)


সহিহ বুখারী: ৬৪০৯

হাদিসের মান: সহিহ হাদিস

Source: https://ihadis.com/bukhari/hadith/6409
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url